২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস উল্টে আহত ১৫

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 02:10 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আবু রায়হান মো. সালেহ জানান, সকালে বরগুনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইসলাম পরিবহনের বাসটি। কীর্তনখোলা নদীর আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে উঠতে গিয়ে সেটি দুর্ঘটনায় পড়ে।

“একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেতুর পাশের খুঁটির সঙ্গে তার বাসের ধাক্কা লাগে। এ সময় সামনের দিকের চাকা খুলে বাসটি উল্টে যায়।”

পরে স্থানীয়দের সহায়তায় ১৫ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে উপ-কমিশনার রায়হান জানান।