২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে শিশু হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরে শিশু মুক্তি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 09:58 AM

Updated : 20 Aug 2022, 01:38 PM

শুক্রবার ভোরে রাজশাহীর বাঘা উপজেলায় নানা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান লালপুর থানার ওসি আবু ওবায়েদ।

গ্রেপ্তার সাহারুল ইসলাম (৩০) উপজেলার রঘুনাথপুর গ্রামের আক্কেল আলীর ছেলে। একই গ্রামের মুকরুম আলীর মেয়ে মোসাদ্দিকা খাতুন মুক্তি (৭) হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাহারুল পলাতক ছিলেন।

ওসি ওবায়েদ বলেন, মুক্তি হত্যা মামলায় গত ৯ মার্চ নাটোরের অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায় তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। দণ্ডদেশ দেওয়ার সময় তিনি পলাতক ছিলেন। রায় ঘোষণার সময় তার মৃত্যু পরোয়ানাও জারি করা হয়।