২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচল না জবাই করার সময় উদ্ধার হরিণটি

মৌলভীবাজারের কমলগঞ্জে জবাই করার সময় উদ্ধার মায়া হরিণটি মারা গেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 09:01 AM

Updated : 11 Oct 2022, 08:42 PM

বৃহস্পতিবার রাতে হরিণটি মারা যায় বলে জানান শ্রীমঙ্গল বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।

তিনি বলেন, বুধবার আদমপুর বন বিটে শিকারীদের হাতে ধরা পড়ার পর জবাই করার সময় বিজিবি মায়া হরিণটি উদ্ধার করে। উদ্ধারের সময় হরিণটি বেশ আহত ছিল; বিশেষ করে গলায় ছুরির দাগ বেশ গভীর ছিল।

“উদ্ধারের পর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন হরিণটিকে বাঁচিয়ে রাখার জন্য বেশ চেষ্টা করে। কিন্তু বৃহস্পতিবার রাত ১২টার দিকে হরিণটি মারা যায়।”

একদল লোক মায়া হরিণ ধরে জবাই করার প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে বুধবার সকালে আহত অবস্থায় মাদি হরিণটি উদ্ধার করে বিজিবি।