২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে ছুরিকাঘাতে তরুণ খুন

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 01:11 AM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার হুক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।

নিহত মো. বিল্লাল হোসেন (২৫) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মাহমুদপুর গ্রামের মো. হাসানের ছেলে। তিনি দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী মডেল টাউনে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে বিক্রয় প্রতনিধির কাজ করতেন।

এসআই বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কয়েকজন লোক রক্তাক্ত অবস্থায় বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“নিহত বিল্লালের পেট ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে তিনি জানান।