কুমিল্লায় ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
কুমিল্লার চান্দিনা উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মহিচাইল হাসপাতালের কাছে একটি পরিত্যক্ত কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান চান্দিনা থানার ওসি মোস্তাফিজুর রহমান।
আটক ফারুক হোসেন (৩৮) মহিচাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে।
ওসি বলেন, বৃহস্পতিবার বিকালে পাঁচ বছরের শিশুটি রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে বাড়ি আসে। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
“এছাড়া ফারুককে স্থানীয়রা আটক করার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুর রহমান বলেন, শিশুটিকে ধর্ষণের আলামত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
