২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ৫৫৭ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার

মৌলভীবাজারের ৪৪টি স-মিল থেকে বিভিন্ন জাতের ৫৫৭ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগ।  

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার দুপুরে জেলার সহকারী বন সংরক্ষক রাজেস চাকমা শ্রীমঙ্গল বন অফিসে সাংবাদিকদের বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় বুধ ও বৃহস্পতিবার দুই দিন পৃথকভাবে অভিযান চালানো হয়।

অভিযানে শ্রীমঙ্গল উপজেলার ২৬টি ও কমলগঞ্জ উপজেলার ১৮টি করাত কল থেকে ৭ লক্ষাধিক টাকার কাঠ ও একটি পিকআপ আটক করা হয় বলে তিনি জানান।

তিনি বলেন, অভিযানকালে কমলগঞ্জ উপজেলা থেকে একটি করাত কলও জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় এসব জব্দ করা হয়।

একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও কিছু কাঠ উদ্ধার করা হয় বলেও তিনি জানান।