২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা

বরিশালে হয়ে গেল ২৭তম আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা। এতে দেশের ১২টি ক্যাডেট কলেজ অংশ নেয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 09:19 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

বুধবার বাবুগঞ্জ উপজেলায় বরিশাল ক্যাডেট কলেজে আয়োজন করা হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বরিশাল ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মইনউদ্দিন খান বলেন, ২৭তম আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় দেশের ১২টি ক্যাডেট কলেজ অংশ নিয়েছে। প্রতিযোগিতা হয়েছে ১৫টি ইভেন্টে।

এর মধ্যে সাহিত্য বিভাগে পাবনা ক্যাডেট কলেজ প্রথম ও বরিশাল ক্যাডেট কলেজ দ্বিতীয় স্থান পেয়েছে।

সঙ্গীত বিভাগে যৌথভাবে প্রথম হয়েছে সিলেট ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ, দ্বিতীয় হয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ।

প্রতিযোগিতায় সার্বিকভাবে প্রথম হয়েছে পাবনা ক্যাডেট কলেজ, দ্বিতীয় হয়েছে বরিশাল ক্যাডেট কলেজ।

বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মো. সিদ্দিকুর রহমান সরকারসহ বিভিন্ন ক্যাডেট কলেজের অধ্যক্ষ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সবশেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন।