মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে বাসিন্দাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতেরা।
শ্রীমঙ্গল থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সবুজবাগ আবাসিক এলাকার মানিক চাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মানিক লাল চক্রবর্তীর বাসার ডাকাতির এ ঘটনা ঘটে।
ওই পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে মানিক লালের বাসার দরজা ভেঙে ডাকাতেরা ঘরে ঢোকে।
“বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে চলে যায় তারা।”
এ ঘটনায় বুধবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। গত ৫ দিনে শ্রীমঙ্গলে দুটি বাসায় ডাকাতির ঘটনা ঘটল বলে জানান ওসি।
