২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পুড়ল ৫ ঘর

ঢাকার আশুলিয়ার এক বাড়িতে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 04:00 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

রোববার দুপুরে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার আবুল হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, টিনশেডের একটি ঘরে আগুন লাগার পর তা আশপাশের অন‌্য ঘরে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততোক্ষণে পাঁচটি ঘর মালামালসহ ভস্মীভূত হয়।

এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আব্দুল হামিদ।