দিনাজপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে ট্রাকের ধাক্কার পর প্রাইভেটকারচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের গোয়ালহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল (৩০) দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর গ্রামের আফসার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি রেদওয়ারনুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়ালহাট এলাকায় পিছন খেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী রাসেল রাস্তায় পড়ে যান।
“ওই সময় পিছনে থাকা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
ট্রাক ও প্রাইভেটকার নিয়ে উভয় চালকই পালিয়ে গেছে। লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি রেদোয়ান।
