২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নসিমনের ধাক্কায় কলেজছাত্র নিহত

গোপালগঞ্জে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নসিমনের চালকসহ দুইজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 07:38 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার কংশুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই ফরিদুল ইসলাম।

নিহত মিঠু মোল্লা বাবু (২১) সদর উপজেলার উলপুর গ্রামের সোহরাব মোল্লার ছেলে ও উলপুর এমএইচ খান ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে উলপুর বাজার থেকে মোটরসাইকেলে বৌলতলী বাজার যাচ্ছিলেন মিঠুসহ  আরও দুইজন।

“কংশুর এলাকায় একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মিঠুসহ তিন মোটরসাইকেল-অরোহী ও নসিমনচালক গুরুতর আহত হন।”

স্থানীয়রা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই ফরিদুল।