২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার সাভারে বন্ধুদের সঙ্গে খালে সাঁতার কাটার সময় ডুবে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 07:13 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় বংশী নদীর শাখা খালে এ ঘটনা ঘটে।

মৃত দিদার হোসেন (১৪) নামাগেন্ডা মহল্লার মো. খোকনের ছেলে। সে সাভারের নিউ ক্যামব্রিজ একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শেখ সাহাজুর রহমান জানান, খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়েছিল দিদার। সাঁতার কাটার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

“অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তারা আমাদের খবর দেয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বেলা ২টার দিকে দিদারের মৃহদেহটি উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।”