২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি কর্মকর্তাসহ ৫ জামায়াতকর্মী ঝিনাইদহে আটক

ঝিনাইদহ শহরে ‘গোপন বৈঠকের’ সময় অভিযান চালিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাসহ জামায়াত-শিবিরের পাঁচজনকে আটকের খবর দিয়েছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 02:00 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার রাতে শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে এ অভিযান চালানো হয় বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি।

আটকরা হলেন - হাসপাতাল পরিচালক শাহাদত হোসেন, কর্মচারী আজমীর জোহা, মো. নুরুজ্জামান, এ বিএম শহীদুল্লাহ ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উপ-পরিচালক আনম সাইদুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সরকারবিরোধী গোপন বৈঠক করছে- এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশ।

“অভিযানে পাঁচজনকে আটক করে পুলিশ; বাকিরা পালিয়ে যায়।”