২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জে স্থানীয় একটি পত্রিকার সম্পাদককে লাঞ্ছিত করার ঘটনায় সদর মডেল থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 08:29 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

একই সঙ্গে ঘটনাটি তদন্তে জেলার এক সহকারী পুলিশ সুপারকে (ক অঞ্চল) প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে নগরীর চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে একটি চায়ের দোকানে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান আরিফকে লাঞ্ছিত করেন পুলিশের এক এসআই।

ওই সময় স্থানীয় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে চাষাঢ়ায় সমাবেশ করে প্রতিবাদ জানান। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, এই ঘটনায় সদর মডেল থানার এসআই আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়েছে।