২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার ১

গাজীপুর সিটি করপোরেশনের কথোরা এলাকায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তার শ্বশুর বাড়ির কয়েজনের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 09:32 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

এ ঘটনায় মঙ্গলবার ওই গৃহবধূর বোন সুমি বেগম পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছে বলে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে কথোরা এলাকায় বাসিন্দা এ্যানীকে সোমবার হাত-পা বেঁধে মারধর করেন তার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার বিকালে করা মামলায় গৃহবধূর চাচা শ্বশুরকে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি রেজাউল।