ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় শিক্ষক নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
নিহত একে গনি মাসুদ (৪৪) ডমিনো স্কুল বাংলাদেশ এর প্রধান শিক্ষক ও শহরের নিশ্চিন্তপুর এলাকার প্রয়াত আবুল হোসেনের ছেলে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটনা বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, উপজেলার চৌধুরী হাট এলাকায় একটি মিনিবাস শিক্ষক মাসুদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় মিনিবাসটি আটক করা হয়েছে বলে জানান এসআই শফিকুল।
