হবিগঞ্জে মুদি দোকানে অগ্নিকাণ্ড
হবিগঞ্জ শহরে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানসহ চারটি ঘর পুড়ে গেছে।
সোমবার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
মুদি দোকানটির মালিক ফারুক মিয়া জানান, সকালে তার মুদি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
“এতে দোকানে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের একটি গুদাম ও দুইটি ঘর পুড়ে যায়।”
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
ফারুক মিয়া বলেন, “ঈদুল আযহাকে সামনে রেখে গত রোববার দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উঠিয়েছিলাম। এছাড়াও দোকানে থাকা প্রায় আরও ১৫ লক্ষাধিক টাকার মালামাল ছিল; সব পুড়ে গেছে।”
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আফসার উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
