২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

নওগাঁর বদলগাছী উপজেলায় প্রেমের কারণে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2016, 11:50 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

উপজেলার চকাবি গ্রামের একটি মাঠে বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয় বলে জানান পুলিশ সুপার মোজাম্মেলক হক।

নিহত আহসান হাবিব বিদ্যুৎ উপজেলার কোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও বালুভরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আটককৃতরা হলেন ওই গ্রামের আলম, বুলু, তছলিম ও আমজাদ।

শনিবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, হাবিব চকাবি গ্রামে নানাবাড়ি থেকে লেখাপড়া করত। ওই গ্রামের এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়।

“সম্পর্কের কারণে বৃহস্পতিবার রাতে ওই গ্রামের আলম, বুলু, তছলিম ও আমজাদ হাবিবকে গ্রামের একটি মাঠে নিয়ে গলা কেটে হত্যা করে।”

শুক্রবার বিকালে চারজনকে গ্রেপ্তার করার পর তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ সুপার জানান।