২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্যুটকেসে নারীর লাশ

গাজীপুরের শ্রীপুরে স্যুটকেসসহ এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2016, 12:51 PM

Updated : 20 Aug 2022, 01:31 PM

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার প্রহ্লাদপুর খালিয়াটিপাড়ার আকাশি বনের পাশে স্যুটকেসটি পাওয়া যায়।

মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই নারীর নাম রোখসানা আক্তার (২৮)। তিনি নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাহিরচাপড়া রাজুরবাজার এলাকার মো. মাসুদের স্ত্রী।

শ্রীপুর থানার এসআই সাইফুল ইসলাম-২ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বনের পাশে এলাকাবাসী স্যুটকেসটি দেখতে পায়। ওই সময় স্যুটকেসের বাইরে পা বের হয়েছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাত ১০টার দিকে স্যুটকেসসহ মৃতদেহটি উদ্ধার করা হয়।  

“অন্তত তিনদিন আগে হত্যার পর মৃতদেহটি এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

মৃতদেহের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।