২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে ছাত্রলীগ নেতাসহ ৩ জন অপহৃত

কক্সবাজারের রামুতে এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে অপহরণ করেছে একদল অস্ত্রধারী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 10:06 PM

Updated : 12 Apr 2022, 02:43 AM

মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার ধুমছাকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই মো. ফিরোজ মিয়া জানান।

অপহৃতরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি দক্ষিণ বাইশারী এলাকার নুরুল কবির রাশেদ (২৪), বাইশারীর ব্যবসায়ী নেজাম উদ্দিন (২৬) ও হাবিবুর রহমান (৫৫)।

এসআই ফিরোজ বলেন, ওই তিনজন একটি মিনিবাসে ঈদগাঁও থেকে বাইশারী বাজারে যাচ্ছিল। বাসটিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ধুমছাকাটা এলাকায় গাছের গুড়ি ফেলে আটকে দেয় একদল অস্ত্রধারী। তাদের মধ্য থেকে ৭/৮ বাসে উঠে রাশেদ, নেজাম ও হাবিবুরকে অপহরণ করে।

অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।