২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাবেক এপিএস গ্রেপ্তার

চাঁদাবাজি ও ধর্ষণসহ ১৮টি মামলায় স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব সত্যজিৎ মুখার্জীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 09:02 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন আহমেদ মঙ্গলবার এ কথা জানান।

খন্দকার মোশাররফ প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বে থাকার সময় সত্যজিৎ মুখার্জী তার এপিএস ছিলেন। এছাড়াও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

ওসি নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ১১টার দিকে রাজধানী নাখালপাড়ার একটি বাসা থেকে সত্যজিৎ মুখার্জীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। মঙ্গলবার ভোর ৫টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করে তাকে।

সত্যজিতের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণসহ ১৯টি অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।