২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হুমকি দিয়ে চাঁদা দাবি

ঝিনাইদহের শৈলকুপায় ছেলেকে হত্যার হুমকি দিয়ে কয়েক দফায় একটি পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি পাঠানো হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 08:56 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

সোমবার রাতে উপজেলার কবিরপুরে বাসুদেব কর্মকারের বাড়িতে এ চিঠি আসে বলে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাসুদেব বলেন, “সকালে দরজা খোলার সময় চিঠিটি পাই। চিঠিতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে আমার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।” 

ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে বাসুদেব আরও জানান, এর আগেও দুদফা চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে।

ওসি জানান, আগেরবার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।