২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রায় ১৪ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার হলেন নেত্রকোণায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া এক আসামি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 03:34 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

সোমবার রাতে গাজীপুর থেকে বাবুল মিয়াকে (৬০) পুলিশ গ্রেপ্তার করে বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান।

গ্রেপ্তার বাবুল মিয়া (৬০) নেত্রকোণা সদর উপজেলার গড়দি গ্রামের বাসিন্দা।

ওসি তাহের সাংবাদিকদের বলেন, ২০০২ সালের ১০ জানুয়ারি নেত্রকোণা সদর উপজেলায় ২০ বছরের এক তরুণীকে রাতে বাড়ি থেকে হরণের পর ধর্ষণ করা হয়।

“ঘটনার পর তরুণী থানায় মামলা করলে আদালত তিনজনকে যাবজ্জীবন দেয়। সোমবার শেষরাতে গাজীপুরের শ্রীপুর এলাকার মাস্টার বাড়ি থেকে পুলিশ বাবুলকে গ্রেপ্তার করে।”

এর আগে গত ২০ অগাস্ট পুলিশ এ মামলার অপর আসামি একই গ্রামের সুরুজ আলীকে (৫০) গ্রেপ্তার করে বলে ওসি জানান।

পলাতক অন্য আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।