২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় শিশু হত্যার অভিযোগে সৎ মাসহ আটক ৬

পাবনার হেমায়েতপুরে শিশুকে হত্যার অভিযোগে বাবা ও সৎ মাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 10:40 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।

আটকদের মধ্যে শিশুর বাবা সাইফুল ইসলাম, সৎ মা আরজিনা খাতুন ও তিন চাচি রয়েছেন।

ওসি হাসান বলেন, প্রথম স্ত্রীকে কয়েক মাস আগে তালাক দিয়ে আরজিনাকে বিয়ে করেন সাইফুল ইসলাম। এরপর থেকে তার প্রথম স্ত্রীর সন্তান শিহাব (৫) তাদের সঙ্গে থাকতো।

“রোববার সন্ধ্যায় সৎ মা আরজিনা কয়েকজনকে সঙ্গে নিয়ে শিহাবকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ পেয়ে শিশুর বাবা, সৎ মা ও তিন চাচিসহ ছয়জনকে আটক করা হয়।” 

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।