২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, কলেজছাত্র গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলার মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার মামলার পর ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে জানান মেলান্দহ থানার ওসি খন্দকার আব্দুল হালিম।

গ্রেপ্তার ফরিদুল ইসলাম (১৮) উপজেলার বাগবাড়ি গ্রামের জয়নালের ছেলে এবং  হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

তিনি বলেন, ফরিদুল চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে (১২) প্রায়ই উত্ত্যক্ত করত। এ জন্য তার স্বজনরা তাকে অন্যত্র মাদ্রাসায় ভর্তি করে।

“শনিবার দুপুরে ফরিদুল ইসলাম সিনেমা দেখার প্রলোভন দেখিয়ে মাদ্রাসা থেকে মেয়েটি উপজেলার অন্তরা সিনেমা হলে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে রেখে পালিয়ে যায়।

“আশঙ্কাজনক অবস্থায় মেয়েটি প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

এ ঘটনায় রোববার মামলার পর ফরিদুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।