২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির নতুন উপাচার্য হারুন-উর-রাশিদ আসকারী

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হারুন-উর-রাশিদ আসকারী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 06:57 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য হিসেবে তিনি যোগদান করে বলে রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান।

তিনি বলেন, বেলা সোয়া ৩টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে উপাচার্য হিসেবে হারুন-উর-রাশিদ আসকারী যোগদানের ব্যাপারে ফ্যাক্স আসে। পরে পৌনে ৪টায় যোগ দেন তিনি।

অধ্যাপক আব্দুল হাকিম সরকারের স্থলাভিষিক্ত হলেন তিনি। গত ৩০ জুন হাকিম সরকারকে সরিয়ে দেওয়ার পর থেকে পদটি শুণ্য ছিল।

আসকারী ১৯৯০ সালে এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।