প্রবল বর্ষণে বাগেরহাটে জলাবদ্ধতা
টানা বৃষ্টিতে বাগেরহাট পৌর শহরসহ জেলার নীচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রোববার ভোর থেকে প্রবল বর্ষণের কারণে মংলা বন্দরে পণ্য ওঠানামার কাজও বিঘ্নিত হয়।
বাগেরহাট পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয় বলে অভিযোগ পৌরবাসীদের।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার বাসাবাটি, খারদ্বার, সাহাপাড়া, মিঠাপুকুর পাড়, মেইনরোড, সাধনার মোড়, রাহাতের মোড়, থানার মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, পুরাতন বাজার, দাসপাড়ার মোড়, রেলরোড ও পোস্ট অফিস এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।
তারা এলাকায় পানি নিষ্কাশনের জন্য তৈরি করা ড্রেনগুলো প্রশস্ত করার দাবি জানান।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, পৌরসভার ড্রেনের পানি নামে ভৈরব নদী দিয়ে। সেই নদীতে বর্তমানে জোয়ারের পানির প্রবল চাপ। তাই বৃষ্টির পানি নামতে না পারায় নীচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আফতাব উদ্দিন বলেন, রোববার বিকালের টানা বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চলে পানি জমে গেছে। তবে এতে ফসলের কোনো ক্ষতি হবে না।
