বন্দুক পরিষ্কার করতে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ
ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় বন্দুক পরিষ্কার করার সময় গুলি বেরিয়ে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।
রোববার আশুলিয়ার নলাম এলাকায় ‘গ্লোবাল নীট ওয়্যার লিমিটেড’ কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।
আহত রেজাউল ইসলামকে (২২) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায়।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সকালে কারখানার ভিতরে কয়েকজন কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন।
“এক কনস্টেবল শটগান পরিষ্কার করার সময় আচমকা গুলি বেরিয়ে সহকর্মী রেজাউল ইসলামের দুই উরুতে বিদ্ধ হয়।”
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান তিনি।
