চাঁদপুরে টানা বর্ষণে জলাবদ্ধতা
কয়েকঘণ্টার টানা বর্ষণে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। বসতঘর, রাস্তাঘাটে পানি ওঠায় শহরের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
রাস্তাঘাট, বসতঘরের আঙিনায় পানি উঠেছে। কয়েকটি মসজিদের ভিতরও পানি প্রবেশ করেছে।
কয়েকটি স্থানে যানবাহন উল্টে পড়ে থাকতেও দেখা গেছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. লিয়াকত হোসেন জানান, চাঁদপুরে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ২শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাত ৩টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান লিয়াকত।
