২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াত-শিবিরসহ আটক ৫৪

ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীসহ ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 10:52 AM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।  

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, কোটচাঁদপুর উপজেলায় নয় জন, শৈলকুপায় চার জন, কালীগঞ্জে এক জন, হরিণাকুণ্ডুতে দুই জন, ঝিনাইদহ সদরে এক জন ও মহেশপুর উপজেলায় চার জন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে।

“তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার মামলা আছে।”

তিনি বলেন, এছাড়া আটক অপর ৩৩ জন বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাদের থানায় জিজ্ঞসাবাদ করা হচ্ছে। পরে আদালতে পাঠানো হবে।