২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গুলিতে নারী নিহত

পাবনা সদর উপজেলার সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার নাতনি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 08:48 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

শনিবার রাতে উপজেলার আত্রাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ সেলিম জানান।

নিহত আলেকা বেগম (৫৫) ওই গ্রামের আফাজ উদ্দিন সরদারের স্ত্রী।

গুলিবিদ্ধ ঝুমুরকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে রাত ৮টার দিকে অতর্কিত গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় ওই বাড়িতে থাকা আলেকা বেগম ও তার নাতনি ঝুমুর গুলিবিদ্ধ হয়।

“গুলিবিদ্ধ অবস্থায় পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আলেকা বেগমের মৃত্যু হয়।”

লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।