২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে নিখোঁজ শিশুর লাশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর লাশ পাওয়া গেছে বাড়ির কাছে ধানক্ষেতে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 03:28 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার উত্তরসুর গ্রামের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন।

নিহত সুলতানা আক্তার (৮) ওই গ্রামের আফজল মিয়ার মেয়ে।

আফজল সাংবাদিকদের বলেন, সুলতানা গত মঙ্গলবার বেলা ২টার দিকে কেরোসিন কেনার জন্য বাড়ির কাছের হামিদনগর বাজারের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন গ্রামের ধানক্ষেতে লাশ দেখতে পায় বলে তিনি জানান।

ওসি মনির বলেন, মঙ্গলবার রাতে নিখোঁজ সংবাদটি পাওয়ার পর এএসআই জহির শিশুটিকে উদ্ধারের জন্য নানামুখী চেষ্টা চালিয়েছেন। মৃত্যুর ঘটনাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।