ফেইসবুকে আপক্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার ১
ফেইসবুকে এক নারীর ছবি ও ভিডিও পোস্ট করে তাতে আপক্তিকর মন্তব্য করার অভিযোগে মাগুরায় এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফারুখ হোসেন (৪০) শহরের পারনান্দুয়ালী গ্রামের গোলাম হোসেনের ছেলে।
বৃহস্পতিবার রাতে ওই গ্রাম থেকে ফারুককে আটক করা হয় বলে সদর থানার ওসি আজমল হুদা জানান।
তিনি বলেন, “গত বুধবার ফারুক গোপনে ওই নারীর ছবি ও ভিডিও ধারণ করে ফেইসবুকে তা পোস্ট করেন এবং আপত্তিকর মন্তব্য করেন।”
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তি আইনে ওই নারীর দায়ের মামলায় ফারুখকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি আজমল।
