২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব সাধারণ বোর্ডকে পেছনে ফেলেছে যশোর

এইচএসসি পরীক্ষায় পাসের ক্ষেত্রে এবার সবগুলো সাধারণ শিক্ষা বোর্ডকে পেছনে ফেলেছে যশোর বোর্ড।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 02:00 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

গত বছরের তুলনায় এবার পাসের হার প্রায় দ্বিগুণ।এ বোর্ডে পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ ছল গতবছর। এবার পাসের হার ৮৩ দশমিক ৪২।

গতবছর এক হাজার ৯২৭ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন চার হাজার ৫৮৬ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার এক লাখ ৩০ হাজার ৫৭২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এর মধ্যে থেকে ৫৬ হাজার ৬২৫ ছাত্র এবং ৫২ হাজার ৩০৪ ছাত্রী পাস করেছেন।