কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশের বিদ্যুৎমিস্ত্রি নিহত
কক্সবাজারে পুলিশ লাইনের এক বিদ্যুৎমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ লাইনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
নিহত মহিউদ্দিন (৩০) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মৌলভীবাজার গ্রামের মুফিজুর রহমানের ছেলে।
পুলিশ সুপার বলেন, মহিউদ্দিন পুলিশ বিভাগে বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে গোসল করার পর তারে কাপড় নাড়তে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
“মহিউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
কী কারণে তারটি বিদ্যুতায়িত হয়েছে তা খুঁজে দেখা হচ্ছে বলে তিনি জানান।
