কেরাণীগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী ভাড়াটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে মো. কামাল সরদারকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে জানান দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. রাজিব খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেগুনবাড়ির একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকত শিশুটি। সোমবার বিকালে কামাল তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেছে তার পরিবার।
এ ঘটনায় মঙ্গলবার শিশুটির মা থানায় মামলা করলে কামালকে বেগুনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই।
তিনি বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হবে।
