২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুর্ঘটনায় তরিকত ফেডারেশন নেতা নিহত

কিশোরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাক্টরের সংঘর্ষে তরিকত ফেডারেশনের নেতা সদরুল আমীন রেজভি নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসচালক অন্তত আটজন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 11:52 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নতুন জেলখানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক আব্দুল মালেক জানান।

নিহত সদরুল আমীন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য।

আহত রাকিবুল ইসলাম (১৮), গোলাম মোস্তফা (৪৫), রবিউল (২৫), আবু বক্কর জীবন (৫০), বোরহান উদ্দিন (৪৫), বিল্লাল (১৮) ও মাইক্রোবাসচালক কামাল উদ্দিনকে (৩৩) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপ পরিদর্শক মালেক বলেন, রাতে একটি মাইক্রোবাসে নেত্রকোণা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন তরিকত ফেডারেশনের নেতাসহ আহত অন্যরা।

এ সময় কিশোরগঞ্জের নতুন জেলখানা মোড়ে মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সংঘর্ষ হয় বলে জানান তিনি।