২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা সাক্ষ্য দিয়ে কারাগারে

মিথ্যা সাক্ষ্য দেওয়ায় শেরপুরে এক নারীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 08:08 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার এ আদেশ দেন।

গ্রেপ্তার আম্বিয়া খাতুন (৪০) শেরপুর শহরের দিঘারপাড় এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। 

ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু বলেন, “গৃহবধূকে মারধরের একটি মামলায় মঙ্গলবার সাক্ষ্য দিতে আসেন আম্বিয়া।

“এক পর্যায়ে দুই আসামি তাকে প্রকৃত সাক্ষী নয় বলে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই নারী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে স্বীকার করেন।”

এ ঘটনায় বিচারক আম্বিয়াকে কারাগারে পাঠিয়ে  আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানার ওসিকে নির্দেশ দেন বলে জানান তিনি।