২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে যুবক আটক

নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে এক যুবককে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 12:05 AM

Updated : 20 Aug 2022, 01:27 PM

আটক আব্দুর রহমান মুন্সি (৩৮) কোটালীপাড়ার হিরণ গ্রামের বাসিন্দা।

সোমবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক জানান। 

আব্দুর রহমান হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।

ওসি ফারুক বলেন, “নাশকতার আশঙ্কায় রাতে আব্দুর রহমানকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”