নোয়াখালীর ৩১ দোকানে আগুন
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে গ্যাসের চুলা থেকে আগুন লেগে ৩১টি দোকান পুড়ে গেছে।
রোববার রাত ৩টার দিকে আগুন লাগে বলে জানান মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. হুমায়ুন করির।
তিনি বলেন, ডিবি রোডের পূর্বপাশের একটি মিষ্টির দোকানের গ্যাসের চুলা থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের রেস্তোরাঁ, ইলেকট্রনিকস ও কনফেকশনারিসহ ৩১টি দোকানে।
খবর পেয়ে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
