২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ বিমানযাত্রী আটক

ইয়াবা বহনের অভিযোগে কক্সবাজার বিমানবন্দরে এক বিমানযাত্রীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 03:48 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

রোববার দুপুরে আব্দুল আমিনকে (৫৫) আটক করা হয় বলে কক্সবাজার সদর থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।

আমিন টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার মৃত উলা মিয়ার ছেলে।

বখতিয়ার সাংবাদিকদের বলেন, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ঢাকাগামী পৌনে ১টার ফ্লাইটের যাত্রী ছিলেন আব্দুল আমিন। বিমানবন্দরের কর্মীরা তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করার সময় সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

“পুলিশ তার ব্যাগ তল্লাশি করে দুইটি কৌটা খুঁজে পায়। কৌটা দুইটির মধ্যে বিশেষ কায়দায় রাখা মেহেদী পাতা দিয়ে ঢাকা এবং পলিথিন মোড়ানো ইয়াবার ৮৫টি পোটলা পাওয়া যায়। প্রতি পোটলায় ২০টি করে মোট এক হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করা হয়।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বখতিয়ার।