২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় যুবলীগের এক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 01:59 AM

Updated : 12 Apr 2022, 02:40 AM

নিহত মো. ফয়সাল (২৮) বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

শনিবার রাতে ওই ইউনিয়নে নিজের গ্রাম বালাইশপুরে তাকে হত্যা করা হয় বলে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জোনায়েদ কাউছার জানান।

নিহতের ভাবী রানী বেগম বলেন,  ফয়সাল রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হন। আধা  ঘন্টার মধ্যে দুটি গুলির আওয়াজ শুনে ঘর থেকে বের হন তারা। এসময় স্থানীয়রা চিৎকার করে বলেন, ফয়সালকে খুন করা হয়েছে।

ছেলে হত্যার জন্য স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান লাদেন মাসুমকে দায়ী করেছেন ফয়সালের বাবা ফজলুল করিম।

ফয়সালকে তার বাড়ির পাশে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে স্থানীয়দের কয়েকজন জানান।

সহকারী পুলিশ সুপার জোনায়েদ কাউছার বলেন, “ফয়সাল লাদেন বাহিনীর লোক ছিল। পরে ওই বাহিনীর সাথে দূরত্ব সৃষ্টি হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”