২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 11:57 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পূর্ব জালালপুর গ্রামে এ দৃর্ঘটনা ঘটে বলে জানান কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবজ্যোতি সিনহা।

নিহতরা হলেন ওই গ্রামের আজির আলী (৪৫) ও তার স্ত্রী আলিমা বেগম (২০)।

স্থানীয়রা জানান, আজির ও তার স্ত্রী আলিমা বারান্দায় বসে গল্প করছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে তারা দুজনই গুরুতর আহত হন। আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চিকিৎসক দেবজ্যোতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দুজনকেই মৃত পেয়েছেন।

কমলগঞ্জ থানার ওসি বলেন, তিনি দুইজনের মৃত্যুর খবর পেয়েছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক বলেন, নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দিয়ে তাৎক্ষণিকভাবে নগদ ১০ টাকা দেওয়া হয়েছে।