২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের কাছে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেল জংশন স্টেশনের মাস্টার মোফাজ্জল হক বলেন, বিকাল ৫টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল আবার শুরু হয়।

আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে পড়ে যাওয়া বগি লাইনে তুলে দেয় বলে জানান তিনি।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের উপসহকারী প্রকৌশলী রুহুল আক্তার (পথ) জানান, একটি মালবাহী ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল।

“চলন্ত অবস্থায় শায়েস্তাগঞ্জ রেল জংশন ছেড়ে রেল ক্রসিংয়ের কাছে এলে বিকট শব্দে ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

পুরনো খবর:

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল বন্ধ