২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশের বাড়িতে ডাকাতি

রাজশাহী নগরীতে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে ডাকাতি হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার রাতে মতিহারের বুধপাড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহিন আক্তারের বাড়িতে এ ডাকাতি হয়।

কনস্টেবল শাহিন আক্তার বলেন, রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিউটিতে ছিলেন তিনি। বাড়িতে ছিলেন তার মা ও স্ত্রী।

“গভীর রাতে জানালার গ্রিল কেটে ১০/১২ জন ডাকাত তার বাড়িতে ঢুকে মা ও স্ত্রীকে পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।”

তারা নগদ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে জানান তিনি।

ডাকাতদের পরনে হাফ প্যান্ট ও মুখ কাপড় দিয়েছে বাঁধা ছিল বলেও জানান কনস্টেবল শাহিন।

মতিহার থানার ওসি হুমায়ন কবির বলেন, এ ঘটনায় কনস্টেবল শাহিন আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ তদন্ত করে ডাকাতদের চিহ্নত করার চেষ্টা করছে।