নরসিংদীতে নৌকা ডুবে নারী ও শিশুর মৃত্যু
নরসিংদীর শিবপুরে নৌকা ডুবে এক তরুণী ও শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার চক্রধা ইউনিয়নে কলাগাছিয়া নদীতে নৌকা ডুবির এ ঘটনা ঘটে বলে জানান শিবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক রিজাউল কাজী।
এরা হলেন হাজেরা বেগম (১৮) ও আবির হোসেন (৭)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
এসআই রিজাউল বলেন, আট যাত্রী নিয়ে নৌকাটি বিলস্মরণ যাচ্ছিল। পথে স্রোতের তোড়ে নৌকা ডুবে গেলে অন্যরা সাঁতরিয়ে পাড়ে উঠে আসতে পারলে হাজেরা ও আবির পানিতে ডুবে মারা যায়।
