২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্রাইয়ে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু

দিনাজপুর সদর উপজেলায় আত্রাইয়ে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 04:24 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

সোমবার দুপুরে উপজেলার মোহনপুরে রাবার ড্যাম  থেকে নদীতে পড়ে তাদের মৃত্যু হয় বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।

এরা হলেন শহরের ক্ষেত্রীপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে সাউদ মুন্তাকিম ও মুন্সিপাড়া এলাকার মমতাজের ছেলে সাকিব হোসেন। দুজনেই হলিল্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী জেলে সুকুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার ওরা ৪/৫ জন রাবার ড্যামের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল। এ সময় পা পিছলে দুজন রাবার ড্যামের নিচে পড়ে ডুবে যায়।

“সহপাঠীদের চিৎকারে স্থানীয় জেলে ও লোকজন তাৎক্ষণিক উদ্ধারে নামলেও বেলা সাড়ে ৩টায় লাশ পাওয়া যায়।”

উদ্ধারের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।