২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৩

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 05:18 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান।

আটক জামায়াত-শিবিরের কর্মীরা হলেন নগরীর হাজরাপুকুর এলাকার জামায়াতকর্মী ওমর ফারুক (৩০) ও মতিহার থানার শ্যামপুর মোল্লাপাড়া এলাকার শিবিরকর্মী ইমাম হোসেন (২৭)।

ইফতে খায়ের আলম বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী পুলিশের বিশেষ অভিযানে বোয়ালিয়া থানা পুলিশ ২৪ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ১০ জন ও শাহ মখদুম থানা পুলিশ চার জনকে আটক করে।

“এদের মধ্যে জামায়াত-শিবিরকর্মী ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানার আসামি ও মাদক বিক্রেতা রয়েছেন।”