২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় বগুড়ার ৪৯২ স্কুলের পরীক্ষা স্থগিত

বন্যার কারণে বগুড়ার তিন উপজেলার ৪৯২টি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 10:06 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা (ইউইও) এ তথ্য জানিয়েছেন।

৩ অগাস্ট থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

প্রথম দিনে বগুড়ার তিন উপজেলার ৪৯২টি স্কুলে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা কমিটির সভায় বন্যা কবলিত এসব এলাকায় পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

অনুকূল পরিবেশ হলে পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

ইউইও রফিকুল বলেন, “বন্যার পানি প্রবেশ করায় আমার উপজেলার ১৬৬টি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩ অগাস্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় সাময়িক পরীক্ষাও হয়নি।”

ধুনটে ২০৩টি ও সোনাতলায় ১২৩ বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রয়েছে ইউইও কামরুল হাসান ও নজরুল ইসলাম জানিয়েছেন।