২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাস চলাচল বন্ধ

সড়ক দুর্ঘটনায় এক বাস চালককে আটকের পর চাঁদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 07:55 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

বুধবার বিকালে জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, দিনাজপুরসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান।

তিনি বলেন, বুধবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেসের একটি বাসের  (ঢাকা মেট্রো-ব-১৪-৬৩২) সঙ্গে কুমিল্লার লালমাই এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষে দুজন আহত হয়।

“এ ঘটনার পর বাসটি হাজীগঞ্জ এলে পুলিশ বাস ও চালক আব্দুল কাদিরকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন চাঁদপুর বাস চলাচল বন্ধ করে দেয়।”

চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি বলেন, “পুলিশকে বলেছি আহতদের পরিবারের সঙ্গে বসে আমরা সমাধান করে নেব চালককে যেন কুমিল্লা থানায় না দেয়। কিন্তু পুলিশ তা না শোনায় কোনো চালক গাড়ি চালাতে রাজি হচ্ছে না।”